×

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১৭ রোহিঙ্গা আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০১৮, ১১:০৮ এএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নয়নপুর বাজার থেকে ১৭ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার বিকেলে এদের আটক করা হয়। ভারত থেকে সালদা নদী সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে পালিয়ে আসে বলে জানা যায়। সালদা নদী বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হেলাল উদ্দিন জানান, পালিয়ে আসা রোহিঙ্গাদের সংবাদ পেয়ে উপজেলার নয়নপুর বাজার থেকে তাদের আটক করা হয়। গতকাল পাঁচ শিশুসহ ১৭ রোহিঙ্গাকে কসবা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটক রোহিঙ্গারা জানায়, পালংখালী ক্যাম্পে তাদের আত্মীয়স্বজন আছে। তাই তাদের কাছে যাওয়ার চেষ্টা করেছিল তারা। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক জানান, ১৭ রোহিঙ্গাকে মেডিকেল পরীক্ষা শেষে নিয়ম অনুযায়ী রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App