×

জাতীয়

ধামরাইয়ে শিশুকে ধর্ষণের পর হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০১৮, ১১:৩৮ এএম

ধামরাইয়ে শিশুকে ধর্ষণের পর হত্যা
ঢাকার ধামরাইয়ে পূর্ণিমা আক্তার (৭) নামের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে সুয়ারপুর ইউনিয়নের রৌহা এলাকার একটি বাঁশঝাড় থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ। এলাকাবাসী জানায়, পূর্ণিমা আক্তার রৌহা বাজারে ডিম কেনার জন্য যায়। সে আর পরে বাড়ি ফিরে আসেনি। বাড়ির পাশে বাঁশ ঝাড়ে তার লাশ দেখে স্থানীয়রা ধামরাই থানা পুলিশকে খবর দেয়। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুর্বৃত্তরা তাকে ধর্ষণের পরে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, শিশুটির হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার সৌদির তেল স্থাপনায় হুথির সরাসরি হামলা

এবার সৌদির তেল স্থাপনায় হুথির সরাসরি হামলা

ভারতে এবার সড়কমন্ত্রীর পদত্যাগের দাবিতে নতুন পার্টির আত্মপ্রকাশ

ভারতে এবার সড়কমন্ত্রীর পদত্যাগের দাবিতে নতুন পার্টির আত্মপ্রকাশ

ডেঙ্গু-চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে ছাড়া হচ্ছে ৬ লাখ পুরুষ মশা

ডেঙ্গু-চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে ছাড়া হচ্ছে ৬ লাখ পুরুষ মশা

খুলনায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

খুলনায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App