×

জাতীয়

শ্রীনগরে একই পরিবারে ৩ জনের বিষপানে আত্মাহত্যা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৭, ১১:২৭ এএম

মুন্সীগঞ্জের শ্রীনগরে স্বামী-স্ত্রী-সস্তানসহ একই পরিবারের ৩ জন বিষপানে আত্মাহত্যা করেছে। গতকাল বুধবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস মেম্বার জানান, ওই গ্রামের মাছ ব্যবসায়ী মো: মমিন (৫০) তার স্ত্রী লুবনা বেগম (৪৪) ও শিশু কন্যা সানজিদা (৯) একই সাথে বিষপান করে। বিষের তীব্রতায় প্রথমে সানজিদা মৃত্যুর কোলে ঢলে পরে। পরে মমিন ও সর্বশেষ তার স্ত্রী লুবনা মারা যায়।
প্রতিবেশীরা জানায়, তাদেরকে হাসপাতালে নেওয়ার আগেই তারা মারা যায়। তাদের আরেক মেয়ে স্বর্না বিষ না খাওয়ার কারণে বেঁচে যায়। স্বর্ণা ও সানজিদা স্থানীয় শ্রীধরপুর মহিলা মাদ্রাসার ছাত্রী। কি কারণে তারা বিষপানে আত্মাহত্যা করেছে তার সঠিক কারণ কেউ বলতে পারছেনা।
রাত ১০ টায় শ্রীনগর থানার ওসি এস এম আলমগীর হোসেন জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলামকে সাথে নিয়ে ঘটনাস্থলের যান। তবে এখনো আত্মাহত্যার কারণ জানা যায়নি। শোনা যাচ্ছে পারিবারিক কলহের কারণে এমনটা হতে পারে। তবে তদন্ত না করে নিশ্চিত হওয়া যাচ্ছেনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App