×

জাতীয়

কাঠালবাগানে বিদ্যুৎস্পৃষ্টে দোকান কর্মচারীর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১৮ পিএম

কাঠালবাগানে বিদ্যুৎস্পৃষ্টে দোকান কর্মচারীর মৃত্যু
রাজধানীর কাঠালবাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ধলু বেপারী (২৬) নামের এক দোকান কর্মচারী মারা গেছেন। বুধবার (২৬ সেপ্টেম্বর) সকালে কাঠালবাগান বক্সকালভার্ট এলাকার বরিশাল ডেকোরেশন নামের একটি দোকানে এ দুর্ঘটনা ঘটে। ধলু বেপারী বরিশাল ডেকোরেশন নামের ওই দোকানে কাজ করতেন। তিনি জামালপুর মাদারগঞ্জ উপজেলার গাবেরগ্রামের সুজা বেপারীর ছেলে । নিহতের বোন খাদিজা আক্তার জানান, দোকানের ভেতরে কাঠের তাকের ওপর থেকে হাড়িপাতিল নামানোর সময় সেখানে বিদ্যুতের তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হন ধলু। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App