×

জাতীয়

তুরাগ তীরে জোড় ইজতেমা ১৭ নভেম্বর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৭, ০১:৩৮ পিএম

টঙ্গীর তুরাগ তীরে ১৭ নভেম্বর শুক্রবার বাদ ফজর বয়ানের মধ্য দিয়ে শুরু হবে ৫ দিনের জোড় ইজতেমা। প্রতিবছর বিশ্ব ইজতেমা শুরু হওয়ার আগে ৫ দিন এ জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। ২১ নভেম্বর মঙ্গলবার মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জোড় ইজতেমা আনুষ্ঠানিকতা। বিশ্ব ইজতেমার মুরুব্বি গিয়াস উদ্দিন জানান, বিশ্ব ইজতেমা সুন্দর ও সফলভাবে শেষ করার জন্য প্রতিবছর টঙ্গীর তুরাগ তীরে ৫ দিনের জোড় ইজতেমার আয়োজন করা হয়। এবার জোড় ইজতেমায় দেশের ৬৪টি জেলা থেকে আড়াই লাখ থেকে তিন লাখ মুসল্লি অংশ নেওয়ার কথা রয়েছে। তিনি আরো জানান, কালেমা, নামাজ, ইমান-আমল, জান্নাত-জাহান্নাম ও তাবলিগের উদ্দেশ্য ও মেহনত সম্পর্কে এ জোড় ইজতেমায় মুরুব্বিরা দাওয়াতের মাধ্যমে মৌলিক বিষয়াদির ওপর বয়ান করবেন। বিভিন্ন মেয়াদে চিল্লাধারী মুসল্লিরা এ জোড় ইজতেমায় অংশ নেন। জোড় ইজতেমা শেষে মুসল্লিরা বিভিন্ন এলাকায় তাবলিগী কাজে ছড়িয়ে পড়েন। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও টঙ্গী সার্কেল) সাখাওয়াত হোসেন জানান, টঙ্গীর তুরাগ তীরে সুষ্ঠুভাবে জোড় ইজতেমা শেষ করতে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মুসল্লিদের নিরাপত্তায় নিয়োজিত থাকবে। ২০১৮ সালের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে জানুয়ারি মাসে। সে হিস‍াবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১২, ১৩ ও ১৪ এবং দ্বিতীয় পর্ব ১৯, ২০ ও ২১  জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। প্রতি পর্ব ইজতেমার শেষে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশি নির্যাতনের প্রতিবাদে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

পুলিশি নির্যাতনের প্রতিবাদে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে দু’দিনে ৩২৫৭ মামলা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে দু’দিনে ৩২৫৭ মামলা

জুলাই আন্দোলনে ৭.৬২ গুলি, স্নাইপারের ব্যবহার নিয়ে প্রশ্ন, তদন্ত হবে কবে?

জুলাই আন্দোলনে ৭.৬২ গুলি, স্নাইপারের ব্যবহার নিয়ে প্রশ্ন, তদন্ত হবে কবে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App