×

জাতীয়

ফেরদৌসী প্রিয়ভাষিণী ল্যাব এইডে সিসিইউতে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৭, ১১:২৩ এএম

মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন। তার হৃদরোগ, উচ্চমাত্রার ডায়াবেটিস ও উচ্চরক্ত চাপ রয়েছে। জানতে চাইলে ল্যাবএইড হাসপাতালের ব্যবস্থাপক (প্রশাসন) লেলিন বলেন, ‘মঙ্গলবার রাতে বাথরুমে পড়ে গিয়ে পায়ের গোড়ালির হাড় ক্ষতিগ্রস্ত হয় ফেরদৌসী প্রিয়ভাষিণীর। বুধবার সকালে তিনি হাসপাতালে যোগাযোগ করেন এবং বেলা ১টার দিকে আসেন।’ তিনি আরও জানান, ইমার্জেন্সিতে প্রাথমিক চিকিৎসা শুরু হলে সে অবস্থায় তার হৃদক্রিয়া স্তব্ধ হয়ে যায়। এরপর বিকালে আবার একই অবস্থা হয়। তারপর থেকে তিনি সিসিইউতে রয়েছেন। তার চিকিৎসায় হৃদরোগ বিশেষজ্ঞ বরেণ চক্রবর্তীর নেতৃত্বে ৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠিত হয়েছে।’ এ প্রসঙ্গে ডা. বরেণ বলেন, ‘ফেরদৌসী প্রিয়ভাষিণীর হার্টে বাইপাস করা ছিল। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। হাসপাতালে আনার পর বেলা ২টার দিকে তার হৃদক্রিয়া সাময়িক বন্ধ হয়ে গিয়েছিল। বিকাল ৫টার দিকেও আরেকবার এমন হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App