×

জাতীয়

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৭, ১১:৫০ এএম

সড়ক দুর্ঘটনায় হাটহাজারীর মীরেরহাটে নারীসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম পাওয়া গেছে। তার নাম রোকেয়া বেগম (৪৫)। বাকিজন পুরুষ। তার নাম পরিচয় পাওয়া যায় নি। তবে তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানা গেছে। নিহতরা সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, ‘গাড়ি চাপায় হাটহাজারীর মীরেরহাটে দুজন নিহত হয়েছেন বলে শুনেছি।এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাইনি।’ এদিকে আগ্রাবাদ ফায়ার স্টেশনের অপারেটর শাহাদাত হোসাইন জানান, দুটি সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনায় পড়ে। এতে একজন নারী ও একজন পুরুষ নিহত হন। নিহত নারীর নাম রোকেয়া বেগম। তবে পুরুষের নাম-পরিচয় পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App