×

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে অপহরণ মামলায় দুইজনের যাবজ্জীবন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৫৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জে অপহরণ মামলায় দুইজনের যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জে অপহরণ মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে আসামিদের উপস্থিতিতে স্পেশাল ট্রাইব্যুনাল-২ আদালতের বিজ্ঞ বিচারক ও অতিরিক্ত দায়রা জজ মো. শওকত আলী এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর শেখ পাড়াগ্রামের মৃত আবুল কাশেম মালিথার ছেলে মো. রাজু মালিথা (২৫) ও পাবনার চাটমোহর উপজেলার মহরমখালি এলাকার আব্দুল করিমের ছেলে মহরম হোসেন (৩৩)। মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি জেলার নাচোল উপজেলার আলিশাপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ওসমান (১৯) ও সিরাজুলের ভাতিজা শাহাদাৎ প্রতিদিনের মতো সকালে নাস্তা করে বাইরে যায়। ওইদিন বিকেলে সিরাজুলের মোবাইলে অপরিচিত একটি নম্বর থেকে বলা হয়, তাদের কাছে ওসমান ও শাহাদাৎ রয়েছে এবং মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করা হয়। দরিদ্র সিরাজুল নিরুপায় হয়ে অপহরণকারীদের মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে পাঁচ হাজার টাকা পাঠান। এর মধ্যে শাহাদাৎ কৌশলে পালিয়ে আসেন। এ ঘটনায় ওই বছরের ৮ ফেব্রুয়ারি নাচোল থানায় সিরাজুল ইসলাম বাদী হয়ে অপহরণ মামলা দায়ের করেন। পরে নাচোল থানা পুলিশ ও র‌্যাব-১২ পাবনার সহযোগিতায় মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে ১৬ ফেব্রুয়ারি পাবনা জেলার চাটমোহর রেলস্টেশন থেকে রাজু ও মহরমকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে ওসমানকে উদ্ধার করে। মামলার তদন্ত শেষে রাজু ও মহরমকে অভিযুক্ত করে ১৮ ফ্রেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও নাচোল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান। এরপর মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ বিচারক এ রায় দেন। সরকারি পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আঞ্জুমান আরা এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইসমাইল হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App