×

জাতীয়

পিআইবির চেয়ারম্যান আবেদ খান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০১৯, ১২:২৪ পিএম

পিআইবির চেয়ারম্যান আবেদ খান
প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক আবেদ খান। সোমবার (১১ মার্চ) পিআইবি পরিচালনা বোর্ড গঠন করে তথ্য মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। পিআইবির চেয়ারম্যান ও দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার গত বছরের ১৩ আগস্ট সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আবেদ খান প্রকাশিতব্য দৈনিক জাগরণের সম্পাদক। তিনি এর আগে দৈনিক ভোরের কাগজ, দৈনিক যুগান্তর ও সমকালের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পিআইবির নতুন পরিচালনা বোর্ডের সদস্যদের মধ্যে রয়েছেন তথ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থবিভাগ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ মনোনীত যুগ্ম সচিব পদমর্যাদার একজন করে প্রতিনিধি। এ ছাড়া তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ পোস্টের প্রধান সম্পাদক শরীফ শাহাবুদ্দিন, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কোষাধ্যক্ষ দীপ আজাদ, বিএফইউজের সদস্য শেখ মামুনুর রশীদ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ সংবাদদাতা অনুপ খাস্তগীরকে পরিচালনা বোর্ডের সদস্য করা হয়েছে। পিআইবির মহাপরিচালক এই বোর্ডের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ

নাহিদ ইসলাম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হবে: ভারত

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হবে: ভারত

দেশে ফিরতে অনড় শেখ হাসিনা, রাজনৈতিক উত্তেজনার শঙ্কা

রয়টার্সের প্রতিবেদন দেশে ফিরতে অনড় শেখ হাসিনা, রাজনৈতিক উত্তেজনার শঙ্কা

আ.লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ায় বিএনপি নেতাকে শোকজ

আ.লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ায় বিএনপি নেতাকে শোকজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App