×

জাতীয়

ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারী সম্পন্ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০১৯, ০৩:৪৩ পিএম

ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারী সম্পন্ন
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সফল বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে। আজ বুধবার দুপুরে ওবায়দুল কাদেরের তথ্য কর্মকর্তা, যোগাযোগ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সফল হয়েছে। তিনি এখনও অপারেশন থিয়েটারেই আছেন এবং ডাক্তারের অবজারভেশনে রয়েছেন। গত ৩ মার্চ ভোরে নিজের বাসায় অসুস্থ হয়ে পড়লে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করানো হয়। সেখানে এনজিওগ্রামে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এরমধ্যে একটিতে রিং পরানো হয়। এরপর তাকে বিএসএমএমইউ’র আইসিইউতে রাখা হয়। পরদিন ৪ মার্চ ভারতের প্রখ্যাত চিকিৎসক ড. দেবী প্রসাদ শেঠীর পরামর্শে তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App