×

জাতীয়

রাজশাহীর দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৭, ১১:৪১ এএম

গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাজশাহীর দুর্গাপুর উপজেলায়  দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গৌরীহার এলাকার দুর্গাপুর-কাঁটাখালী সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার সায়বাড় গ্রামের হোসেন আলীর ছেলে কাওসার হোসেন এবং হেলাল আলীর ছেলে মুক্তার হোসেন। কাওসার ঘটনাস্থলে এবং মুক্তার হাসপাতালে নেওয়ার পথে মারা যান। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আলম জানান, রাতে মোটরসাইকেল নিয়ে কাঁটাখালী থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন কাওসার হোসেন। গৌরীহার এলাকায় আসার পর চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি আমগাছের সঙ্গে ধাক্কা খায়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই কাওসার মারা যান। আহত হন মোটরসাইকেলে থাকা অপর আরোহী মুক্তার হোসেন। গ্রামবাসী মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পথে তারও মৃত্যু হয়। ওসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App