×

জাতীয়

আলমডাঙ্গায় ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০১৯, ১১:২৪ এএম

আলমডাঙ্গায় ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাতে আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামে এ ঘটনা ঘটে। তার নাম সবুর আলী (৩৮)। সবুর আলী একই গ্রামের পলান মণ্ডলের ছেলে। তিনি গরু মোটাতাজাকরণ ব্যবসা করতেন। হারদী ইউনিয়ন কৃষকলীগ নেতা আনোয়ার হোসেন জানান, সবুর আলী গরু মোটাতাজাকরণ ব্যবসা করতেন। চুরির ভয়ে রাতে বারবার ঘুম থেকে উঠে গরু দেখতেন তিনি। সে কারণে হয়তো ঘরের দরজা খুলে ঘুমিয়েছিলেন। তার স্ত্রী পাশের রুমে ঘুমাচ্ছিলেন। সেই সুযোগে শুক্রবার রাতে ঘাতকরা ঘরে ঢুকে ঘুমন্ত সবুর আলীকে গুলি করে হত্যা করেছে বলে প্রতিবেশীদের ধারণা। নিহতের স্ত্রী সালমা খাতুন বলেন, রাত ২টার দিকে গুলির শব্দে আমার ঘুম ভেঙে যায়। উঠে দরজা খুলতে গিয়ে দেখি বাইরে থেকে আটকানো। শনিবার ভোরে আলমডাঙ্গা থানার ওসি মুন্সি আসাদুজ্জামান বলেন, ঘাতকরা গুলি করেছে না কি অন্য কিছু দিয়ে আঘাত করে হত্যা করেছে তা পরিষ্কার বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের পর হয়তো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনীতে খাল খনন, ১২ কোটি টাকার মধ্যে ৮ কোটিই ফেরত

ফেনীতে খাল খনন, ১২ কোটি টাকার মধ্যে ৮ কোটিই ফেরত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

যে ভুলে হারাতে পারেন ফেসবুকের ‘ভেরিফায়েড ব্যাজ’

যে ভুলে হারাতে পারেন ফেসবুকের ‘ভেরিফায়েড ব্যাজ’

আরো ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন

অবৈধ অভিবাসন আরো ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App