×

জাতীয়

আগামী মাসে ঢাকায় আসছেন বান কি মুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০১৯, ০৩:৫৭ পিএম

আগামী মাসে ঢাকায় আসছেন বান কি মুন
জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন আগামী মাসে ঢাকায় আসছেন। একই সময় দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক ইয়োন ঢাকা সফর করবেন। শনিবার (২২ জুন) পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন। রাজধানীর পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রী। এ সময় তিনি বলেন, আগামী জুলাই মাসে দক্ষিণ কোরিয়া থেকে উচ্চ পর্যায়ের ব্যক্তিরা বাংলাদেশ সফরে আসছেন। আগামী ৮-১১ জুলাই জলবায়ু পরিবর্তন বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। তিনি দক্ষিণ কোরিয়ার নাগরিক। এছাড়া আগামী ১৩- ১৫ জুলাই দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক ইয়োন ঢাকা সফর করবেন। এটা আমাদের জন্য সৌভাগ্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App