×

জাতীয়

বিকাল ৪টার মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের পদত্যাগের নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০১৯, ০৩:৩১ পিএম

বিকাল ৪টার মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের পদত্যাগের নির্দেশ
২০১৭ সালের আগে নিয়োগ পাওয়া সব ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বৃহস্পতিবার বিকাল ৪টার মধ্যে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। অ্যাটর্নি জেনারেলের এমন নির্দেশের পর ইতিমধ্যে বেশ কয়েকজন পদত্যাগপত্র জমা দিয়েছেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আমাদের ডেকে নিয়ে বিকাল ৪টার মধ্যে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন। তিনি জানান, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যারা ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন, তাদের সবাইকেই পদত্যাগ করতে বলা হয়েছে। এরই মধ্যে কয়েকজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে এর সংখ্যা কত তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিউজিল্যান্ডে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

নিউজিল্যান্ডে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

সংগীত-নৃত্যকলাসহ চার বিষয় যুক্ত হচ্ছে প্রাথমিকে

সংগীত-নৃত্যকলাসহ চার বিষয় যুক্ত হচ্ছে প্রাথমিকে

এশিয়ান গেমসের জন্য চমক রেখে পাকিস্তানের দল ঘোষণা

এশিয়ান গেমসের জন্য চমক রেখে পাকিস্তানের দল ঘোষণা

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App