×

জাতীয়

চট্টগ্রামে তুচ্ছ ঘটনায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৭, ১১:৫৩ এএম

তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে চট্টগ্রামে দিদারুল আলম (৩০) নামে এক বন্ধুকে আরেক বন্ধু খুন করেছে। শনিবার (১ ডিসেম্বর) দিনগত রাত দেড়টার দিকে বাঁশখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর জলদী মানিকপাড়ায় এ ঘটনা ঘটে। দিদারুল আলম একই এলাকার নজির আহমদের ছেলে। স্থানীয়রা জানান,কিছুদিন আগে আব্দুল মালেক প্রকাশ ইজু নামে এক বন্ধুর সাথে দিদারুল আলমের কথা কাটাকাটি হয়। পরে তা মীমাংসা করলেও প্রতিহিংসার বশীভূত হয়ে ওই বন্ধু দিদারুল আলমকে রাতে বাড়ির রাস্তায় ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল মালেককে গ্রেফতারে অভিযান চলছে জানিয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্ধুর হাতেই বন্ধুকে খুন করা হয়েছে। প্রতিহিংসার জেরে আব্দুল মালেক মোবাইল ফোনে ঘর থেকে ডেকে এনে দিদারুল আলমকে ছুরিকাঘাত করেছে। পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেও জানান ওসি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App