×

জাতীয়

কালিয়াকৈরে আগুনে পুড়েছে দোকান-বসতঘর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৭, ১১:৪৬ এএম

জেলার কালিয়াকৈর উপজেলার হরিণহাটিতে অগ্নিকাণ্ডে একটি বসতঘরের চারটি কক্ষ ও সাতটি দোকান পুড়েছে। শনিবার রাতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার কবিরুল আলম ও স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে হরিণহাটির অমলেশ কর্মকার মার্কেটের রেস্টুরেন্ট থেকে আগুন লাগে। মুহূর্তেই আগুন পাশের দোকান ও মার্কেটসংলগ্ন অমলেশের বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। আগুনে দুটি রেস্টুরেন্ট, একটা মুদি দোকান, দুইটি কাপড়ের দোকান ও একটি সেলুনসহ সাতটি দোকান এবং একটি বসতঘরের চারটি কক্ষ ও মালামাল পুড়ে গেছে। রেস্টুরেন্টের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

রিট খারিজ ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App