×

জাতীয়

ডিএনসিসির মেয়র পদ শূন্য ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৭, ০১:৪৪ পিএম

স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদ শূন্য ঘোষণা করেছে। সোমবার পদ শূন্য ঘোষণার প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মন্ত্রণালয় সংশ্লিষ্টরা। আজই প্রজ্ঞাপন প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এ পদ শূণ্য ঘোষণা করা হবে বলে জানিয়েছে তারা। উল্লেখ্য, অসুস্থ হয়ে দীর্ঘদিন লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডিএনসিসির প্রথম নির্বাচিত মেয়র আনিসুল হক। তার মৃত্যুতে এই পদ শূন্য ঘোষণা করা হয়। দুই ভাগে বিভক্ত ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয় গত ২০১৫ সালে। ওই নির্বাচনে উত্তর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মনোনয়নে মেয়র নির্বাচিত হন জনপ্রিয় ব্যবসায়ী নেতা আনিসুল হক। তবে অসুস্থ হয়ে দীর্ঘদিন লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৩০ নভেম্বর রাতে মারা যান আনিসুল হক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App