×

জাতীয়

আলমডাঙ্গায় মাদ্রাসাছাত্রের মাথা বিহীন মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০১৯, ১১:২৯ এএম

আলমডাঙ্গায় মাদ্রাসাছাত্রের মাথা বিহীন মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় আবির হোসেন (১১) নামে এক মাদরাসাছাত্রের মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামের একটি মাদরাসায় এ ঘটনা ঘটে। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে মাদরাসার পার্শ্ববর্তী কেডিবি ইটভাটার পাশে ওই ছাত্রের মাথাবিহীন দেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। নিহত আবির হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খালিশপুর গ্রামের প্রবাসী আলী হোসেনের ছেলে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের নুরানি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় মাস ছয়েক আগে আবির হোসেন ভর্তি হয়। সেখানকার এতিমখানায় থাকত সে। মাদরাসার প্রধান মুহতামিম মুফতি মোহাম্মদ আবু হানিফ জানান, মঙ্গলবার এশার নামাজের সময় ওজু করতে বেরিয়ে ছেলেটি আর ফেরেনি। রাতেই পুলিশকে বিষয়টি জানানো হয়। বুধবার সকালে তার মাথাবিহীন লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App