×

জাতীয়

কালিয়াকৈরে বিদ্যুৎস্পৃষ্টে পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৭, ১১:৫৫ এএম

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আব্দুল কাদের (৪০) নামে এক পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু হয়েছে। রোববার সকাল সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। আব্দুল কাদের সিরাজগঞ্জের কামারখন্দ থানার ভদ্রঘাট ইউনিয়নের মেঘাই এলাকার গোলবার হোসেনের ছেলে। নিহতের সহকর্মী মো. আব্দুর রাজ্জাক জানান, কালিয়াকৈর পৌরসভার (পরিচ্ছন্নতা কর্মী) ময়লা আবর্জনা পরিষ্কারের কাজ করতেন আব্দুল কাদের। সকালে উপজেলার ডাইনকিনি এলাকায় একটি ময়লার ড্রেন পরিষ্কার করছিলেন। আগে থেকে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারের সঙ্গে ছোঁয়া লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন আব্দুল কাদের। পরে তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আব্দুল কাদের কালিয়াকৈরের লতিফপুর বটতলা এলাকায় পরিবারে নিয়ে বাসা ভাড়া থাকতেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুন নাহার জানান, সকাল পৌনে ৯টার দিকে আব্দুল কাদেরকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

রিট খারিজ ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App