×

জাতীয়

লালমনিরহাট ১ আসনের সাবেক এমপি জয়নুল আবেদিনের ইন্তেকাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৭, ১২:০৪ পিএম

লালমনিরহাট-১ (হাতীবান্ধা ও পাটগ্রাম) আসনের টানা চারবারের সাবেক সংসদ সদস্য জাপা কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি জয়নুল আবেদিন সরকার আর নেই। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকায় বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৯০ বছর। জানা গেছে, ১৯৮৬ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট ১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন জয়নুল আবেদিন সরকার। এরপর ১৯৮৮, ১৯৯১ ও ১৯৯৬ সালে জাতীয় পার্টি থেকে একই আসনে টানা সংসদ সদস্য নির্বাচিত হন। এ সময় কেন্দ্রীয় জাতীয় পার্টির সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর ২০১০ সালে দীর্ঘ মনোনয়ন বঞ্চিত থাকার ক্ষোভে জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগ দেন জয়নুল আবেদিন সরকার। তিনি জেলা বিএনপি'র সাবেক সহ সভাপতি ছিলেন। হাতীবান্ধা এস.এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমপির ভাগিনা রেজাউল করিম প্রধান জুয়েল জানান, মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দুপুরে মরদেহ নিয়ে ঢাকা থেকে লালমনিরহাটের উদ্দেশে রওনা হবেন তার আত্মীয়রা। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর দুইটায় হাতীবান্ধা এস.এস উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে উপজেলার টংভাঙ্গা গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঘুষ না দেওয়ায় ১১ বছরেও এমপিও হয়নি শিক্ষক

ঘুষ না দেওয়ায় ১১ বছরেও এমপিও হয়নি শিক্ষক

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App