×

জাতীয়

শৈত্যপ্রবাহে ফগলাইট জ্বালিয়ে ধীরে চলবে গাড়ি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৯, ০৮:২৯ পিএম

শৈত্যপ্রবাহে ফগলাইট জ্বালিয়ে ধীরে চলবে গাড়ি

ফাইল ছবি

সারাদেশে শৈত্যপ্রবাহ এর প্রভাবে তীব্র বাতাস ও কুয়াশা থাকায় মহাসড়কে চলাচলরত সব যানবাহনকে ফগলাইট জ্বালিয়ে সীমিত গতিতে চলাচলের পরামর্শ দিয়েছে হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি তানভীর হায়দার চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরামর্শ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সারাদেশের তাপমাত্রা কমে এসেছে। চলতি বছরের প্রথম বারের মতো প্রবাহিত সত্য প্রবাহের প্রভাবে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে। যার ফলে দেখা দিতে পারে তীব্র বাতাস ও কুয়াশা। মেঘাচ্ছন্ন থাকতে পারে আকাশ। এই ধারাবাহিকতায় আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা আবার কমতে পারে বলে আবহাওয়া দপ্তর এর সূত্র মতে আশঙ্কা করা হচ্ছে।

বর্তমানে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে সামনের পথচারী ও বিপরীত দিক থেকে আসা যানবাহন সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে না। ফলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় হাইওয়ে পুলিশের সকল রিজিয়নের থানা/ফাঁড়ির ইনচার্জ ও ডিউটিরত টহল পার্টিদের বাসস্ট্যান্ডে অবস্থানরত ও মহাসড়কে চলাচলরত যানবাহন চালকদের কুয়াশাচ্ছন্ন রাস্তায় ফগ লাইট ব্যবহার ও গতিসীমা সীমিত রেখে অধিক সর্তকতা অবলম্বন করার জন্য পরামর্শ দেয়া হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App