×

জাতীয়

কিছু খেলেই বমি করছেন খালেদা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০, ০৬:১০ পিএম

কিছু খেলেই বমি করছেন খালেদা

সেলিমা ইসলাম- ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ বলে জানিয়েছেন তার বোন সেলিমা ইসলাম। তিনি বলেছেন, খালেদার কথা বলতে কষ্ট হচ্ছে, কিছু খাচ্ছেন না এবং খেলেও তা বমি করে ফেলে দিচ্ছেন। হাত সোজা করতে পারছে না। তার হাত বাঁকা হয়ে গেছে। হাতের আঙুল বাঁকা হয়ে গেছে, দুই হাঁটু অপারেশন করা হয়েছে। হাঁটুতেও ব্যথা, হাঁটু ফুলে গেছে এবং তিনি পা ফেলতে পারছে না।

রোববার (৫ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

জামিনের ব্যাপারে খালেদার সঙ্গে স্বজনদের কোনো কথা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেলিমা ইসলাম বলেন, সেদিন তো জামিন দিলো না এ বিষয়ে খালেদা জিয়ার কোনো কথা বলেননি। খালেদা জিয়ার কথা বলতে কষ্ট হচ্ছে, তার শারীরিক অবস্থা খুবই খারাপ ।চিকিৎসকরা আজকে বোধ হয় এসেছিলেন। তারা ওষুধ দিয়েছেন কিন্তু সে ওষুধে তার কাজ হচ্ছে না। তার উন্নত চিকিৎসার দরকার।

এর আগে দুপুরে বিএসএমএমইউ হাসপাতালে পরিবারের সদস্যদের নিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেন তার বোন সেলিমা ইসলাম, ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী রহমান সিঁথি, কোকোর ছোট মেয়ে জাহিয়া রহমান, খালেদা জিয়ার নাতি সামিন ইসলাম, রাখীন ইসলাম, নাতনি আরিফা ইসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে আরো ২ মেট্রোরেল, যুক্ত হচ্ছে যেসব এলাকা

রাজধানীতে আরো ২ মেট্রোরেল, যুক্ত হচ্ছে যেসব এলাকা

রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

পেট্রোল ঢেলে সাবেক স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী আটক

পেট্রোল ঢেলে সাবেক স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী আটক

ম্যাচ চলাকালীন ব্রাজিলিয়ান ফুটবলারকে গুলি করে হত্যা

ম্যাচ চলাকালীন ব্রাজিলিয়ান ফুটবলারকে গুলি করে হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App