×

জাতীয়

মাধবপুরে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৭, ০১:০৬ পিএম

ধান ক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় হবিগঞ্জের মাধবপুরে সেলিম মিয়া (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে মরদেহ উদ্ধার করে বেলা ১১টার দিকে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত সেলিম উপজেলার সুন্দ্রাদিল গ্রামের এলাম খা’র ছেলে। মাধবপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মমিনুল হক জানান, গত মঙ্গলবার  সেলিম মিয়া মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। স্থানীয়রা বুধবার  ভোরে সুন্দ্রাদিল এলাকার একটি ধান ক্ষেতে মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা তাকে খুন করে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর বিষয়টি জানা যাবে বলেও জানান এসআই মমিনুল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App