×

জাতীয়

তাপসের আসন শূন্য ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০, ০৬:৪৯ পিএম

ঢাকা দক্ষিন সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের কারণে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পদত্যাগ সংসদকে অবহিত করলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সংসদের অধিবেশন শুরুর পরই তিনি সংসদকে বিষয়টি অবহিত করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের জন্য ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস গত ২৯ জানুয়ারি আমার কাছে পদত্যাগপত্র দেন। বিধি অনুযায়ী তিনি পদত্যাগ করায় আমি তার পদত্যাগপত্র গ্রহণ করেছি। ফলে এই আসনটি শূন্য হয়েছে। বিধি অনুযায়ী, সংসদকে বিষয়টি অবহিত করা হলো। এর আগে সিটি কর্পোরেশন নির্বাচনের আইনে মেয়র পদে নির্বাচন করতে হলে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করার বাধ্যবাধকতা থাকার কারণেই পদত্যাগ করেছেন ব্যারিস্টার তাপস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর যা বললেন ওয়াংচুক

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর যা বললেন ওয়াংচুক

‘রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির স্থায়ী কমিটি’

মির্জা ফখরুল ‘রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির স্থায়ী কমিটি’

হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরো ৬ জনের মৃত্যু

হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরো ৬ জনের মৃত্যু

৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, পুশব্যাক করেছে বিজিবি

ফেনী সীমান্ত ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, পুশব্যাক করেছে বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App