×

জাতীয়

তিন পার্বত্য জেলা অন্ধকারে

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০১৭, ০৯:০১ পিএম

জাতীয় বিদ্যুৎ গ্রিডে বিপর্যয়ের ফলে তিন পার্বত্য জেলায় বুধবার সন্ধ্যা থেকে বিদ্যুৎ নেই।

পার্বত্য জেলা চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবানে বিকেল ৫টা থেকে লোডশেডিং রয়েছে। এর মধ্যে সন্ধ্যার পর কোনো কোনো স্থানে বিদ্যুৎ আসলেও পরক্ষণেই তা চলে যায়। রাত সাড়ে ৮টা পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর কোথাও বিদ্যুৎ আসেনি।

এর আগে দুপুর ২টার দিকে হাটহাজারীর জাতীয় গ্রিডে ত্রুটি দেখা দিলে তিন জেলায় লোডশেডিং হয়। দ্রুত ত্রুটি মেরামত করা সম্ভব হলে ঘণ্টাখানেক পরে বিদ্যুৎ সংযোগ ফিরে আসে। সন্ধ্যা ৫টার পর আবার বিদ্যুৎ চলে যায়।

চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক মনিরুজ্জামান জানান, দুপুরে ত্রুটি দ্রুত মেরামত করা সম্ভব হয়। বিকেলে ৫টার দিকে বিপর্যয় ঘটে। মেরামতের চেষ্টা চলছে।

রাত ১১টা নাগাদ বিদ্যুৎ আসতে পারে বলে জানিয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত: মোদি

বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত: মোদি

শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ

শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ

রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার

রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার

নতুন বাংলাদেশ গঠনের মূল শক্তি কৃষি ও তরুণদের উদ্ভাবন: মির্জা ফখরুল

নতুন বাংলাদেশ গঠনের মূল শক্তি কৃষি ও তরুণদের উদ্ভাবন: মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App