×

জাতীয়

হাসপাতালে ভর্তি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২০, ১১:০৯ পিএম

হাসপাতালে ভর্তি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান

ড. আনিসুজ্জামান

হাসপাতালে ভর্তি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান

ড. আনিসুজ্জামান

জাতীয় অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ ড. আনিসুজ্জামানকে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়।

পারিবারিক সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে আনিসুজ্জামান বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন। সোমবার তার হার্টের সমস্যা বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসকরা জানিয়েছেন তিনি এখন শঙ্কামুক্ত।

অধ্যাপক আনিসুজ্জামান চলতি মাসের শুরুর দিকে হার্টের সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার বসিরহাটে জন্মগ্রহণ করেন। তার বাবা এ টি এম মোয়াজ্জেম ছিলেন বিখ্যাত হোমিও চিকিৎসক। মা সৈয়দা খাতুন গৃহিনী হলেও লেখালেখির অভ্যাস ছিল। পিতামহ শেখ আবদুর রহিম ছিলেন লেখক ও সাংবাদিক।

অধ্যাপক আনিসুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের ইমেরিটাস অধ্যাপক। ভাষা আন্দোলন (১৯৫২), ঊনসত্তরের গণঅভ্যুত্থান (১৯৬৯) ও ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। এছাড়াও বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে ড. কুদরাত-এ-খুদাকে প্রধান করে গঠিত জাতীয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন। বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে তার গবেষণা সবিশেষ উল্লেখযোগ্য।

আনিসুজ্জামান শিক্ষা ও সাহিত্যে অবদানের জন্য একাধিক পুরস্কার লাভ করেছেন। প্রবন্ধ গবেষণায় অবদানের জন্য ১৯৭০ সালে তিনি বাংলা একাডেমি থেকে প্রদত্ত বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। শিক্ষায় অবদানের জন্য তাকে ১৯৮৫ সালে বাংলাদেশ সরকারের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করা হয়। শিক্ষা ও সাহিত্যে অবদানের জন্য ভারত সরকার তাকে তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পদক প্রদান করে। সাহিত্যে অবদানের জন্য ২০১৫ সালে তাকে বাংলাদেশ সরকার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়।

আনিসুজ্জামান ১৯৯৩ ও ২০১৭ সালে দুইবার আনন্দবাজার পত্রিকার আনন্দ পুরস্কার, ২০০৫ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডি লিট ডিগ্রি এবং ২০১৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী পদক লাভ করেন। ২০১৮ সালের ১৯ জুন বাংলাদেশ সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

থাই গাঁজার চালানসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

থাই গাঁজার চালানসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App