×

জাতীয়

অধ্যাপক মুনতাসীর মামুন আইসিইউতে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২০, ০৯:৫১ এএম

অধ্যাপক মুনতাসীর মামুন আইসিইউতে

মুনতাসীর মামুন।

করোনা উপসর্গ নিয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার পর রাত একটার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে স্থানান্তর করা হয়েছে অধ্যাপক মুনতাসীর মামুনকে। মুগদা জেনারেল হাসপাতালের করোনা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মনিলাল আইচ লিটু এই তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, রাতে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। মুগদা জেনারেল হাসপাতালের করোনা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মনিলাল আইচ জানিয়েছেন, অধ্যাপক ড. মুনতাসীর মামুন আশঙ্কামুক্ত নন। ডা. মনিলাল আইচ লিটু জানান, পরীক্ষায় তার করোনাভাইরাস নেগেটিভ ধরা পড়েছে। তিনি কিছুই খেতে পারছেন না এবং দুর্বল অনুভব করছেন। তার করোনা বলেই আমরা ধারণা করছি, কারণ তার মা করোনায় আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মায়ের সান্নিধ্যেও ছিলেন তিনি। ১০ দিন আগে মায়ের সংর্স্পশে আসার আগে তার করোনা টেস্ট করা হয়, কিন্তু তখন নেগেটিভ আসে। এখন হঠাৎ করে শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হল থেকে মুজিবের নাম না বদলানোয় সিনেট থেকে ওয়াকআউট ডাকসু নেতাদের

হল থেকে মুজিবের নাম না বদলানোয় সিনেট থেকে ওয়াকআউট ডাকসু নেতাদের

স্বাস্থ্যকেন্দ্রে হামলা, এমপি পদ হারালেন ফেরদৌসী আহমেদ

স্বাস্থ্যকেন্দ্রে হামলা, এমপি পদ হারালেন ফেরদৌসী আহমেদ

পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে চীনের নতুন বিশ্বরেকর্ড

পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে চীনের নতুন বিশ্বরেকর্ড

শিক্ষার্থীদের চাকরির অধিকার হরণ করে দলীয়করণের পথে সরকার: ছাত্রশিবির

শিক্ষার্থীদের চাকরির অধিকার হরণ করে দলীয়করণের পথে সরকার: ছাত্রশিবির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App