×

জাতীয়

করোনায় মারা গেলেন রাষ্ট্রপতির ছোটভাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২০, ০২:৪৬ এএম

করোনায় মারা গেলেন রাষ্ট্রপতির ছোটভাই

মুক্তিযোদ্ধা আবদুল হাই

রাকরোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই ও সহকারী একান্ত সচিব মুক্তিযোদ্ধা আবদুল হাই। বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনগত রাত দেড়টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয়। মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়ার পর গত ২ জুলাই তার নমুনা পরীক্ষা করা হয়। এতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ দুদিন পর ৫ জুলাই তাকে ঢাকা সিএমএইচের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। পরে তাকে আইসিইউতে রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মুক্তিযোদ্ধা আবদুল হাই কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক। তিনি পরিবার-পরিজন নিয়ে ঢাকায় বসবাস করছিলেন। তার ছেলে ব্যবসায়ী সাইফ মো. ফারাবিও কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে সুস্থ হয়ে উঠেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার সৌদির তেল স্থাপনায় হুথির সরাসরি হামলা

এবার সৌদির তেল স্থাপনায় হুথির সরাসরি হামলা

ভারতে এবার সড়কমন্ত্রীর পদত্যাগের দাবিতে নতুন পার্টির আত্মপ্রকাশ

ভারতে এবার সড়কমন্ত্রীর পদত্যাগের দাবিতে নতুন পার্টির আত্মপ্রকাশ

ডেঙ্গু-চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে ছাড়া হচ্ছে ৬ লাখ পুরুষ মশা

ডেঙ্গু-চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে ছাড়া হচ্ছে ৬ লাখ পুরুষ মশা

খুলনায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

খুলনায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App