×

জাতীয়

চাঁদ দেখা যায়নি, ঈদুল আজহা ১ আগস্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২০, ০৮:৩০ পিএম

দেশের আকাশে পবিত্র ১৪৪১ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বুধবার (২২ জুলাই) থেকে জিলহজ মাস শুরু হবে। সে হিসেবে বাংলাদেশে এবারের পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ১ আগস্ট।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামী ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে চাঁদ দেখা সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে কমিটি এ সিদ্ধান্তের কথা জানায়।

ধর্মসচিব নুরুল ইসলামের সভাপত‌িত্বে সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদসহ আলেম ওলামাসহ কমিটির সদস‌্যরা উপস্থিত ছিলেন। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন এ তথ‌্য নিশ্চিত করেন।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে ৩১ জুলাই। আর পবিত্র হজ অনুষ্ঠিত হবে ৩০ জুলাই। তবে এবার করোনা পরিস্থিতির কারণে খুবই সীমীত পরিসরে হজ পালিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগে ভাইভা কবে, জানা গেল

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগে ভাইভা কবে, জানা গেল

সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

গোমস্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গোমস্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সাত লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন

সাত লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App