×

জাতীয়

স্বাস্থ্যকর্মীদের মাস্ক দিলেন মেয়র আতিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২০, ০৬:০০ পিএম

স্বাস্থ্যকর্মীদের মাস্ক দিলেন মেয়র আতিক

ছবি: প্রতিনিধি

সবার জন্য সবার ঢাকা’ কর্মসূচির আওতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন স্বাস্থ্যকর্মীর জন্য উন্নতমানের মাস্ক প্রদান করেছেন মেয়র মো. আতিকুল ইসলাম। বৃহস্পতিবার (২০ আগস্ট) উত্তরায় বাংলাদেশ ক্লাবে ডিএনসিসির বিভিন্ন স্বাস্থ্যকর্মীদের জন্য মাস্ক প্রদান করেন তিনি। মেয়র আতিকুল ইসলাম বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে নগরবাসীকে নিরবচ্ছিন্ন সেবা প্রদান অব্যাহত রাখায় সবাইকে ধন্যবাদ জানাই। তিনি ডিএনসিসির নগর মাতৃসদন এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রমের বিষয়ে নগরবাসীর মাঝে প্রচারণা চালাতে নির্দেশ দেন। যাতে আরও অধিকসংখ্যক নগরবাসী এ সেবার আওতায় আসতে পারে। মেয়র এ সব স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যসেবা অব্যাহত রাখার জন্য সব ধরনের সহযোগিতা প্রদান করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় স্বাস্থ্যকেন্দ্রের প্রজেক্ট ম্যানেজাররা তাদের সংস্থার কার্যক্রম তুলে ধরেন। ‘সবার জন্য সবার ঢাকা’ কর্মসূচির মাধ্যমে সুরক্ষাসামগ্রী প্রদানের জন্য তারা মেয়রকে কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, নারী মৈত্রী-১, নারী মৈত্রী-২, ঢাকা আহছানিয়া মিশন, বাপসা, ইউটিপিএস, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার, সূর্যের হাসি নেটওয়ার্ক প্রজেক্টের ম্যানেজাররা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিল্লি বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ

দিল্লি বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে তদন্ত

যানজট নিরসনে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেপ্তার

সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেপ্তার

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App