×

জামায়াত

জামায়াত আমির

‘অন্যায়ের প্রতিবাদ করে বীরে পরিণত হয়েছেন আখতারুজ্জামান’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১২:২২ পিএম

‘অন্যায়ের প্রতিবাদ করে বীরে পরিণত হয়েছেন আখতারুজ্জামান’

ফাইল ছবি

বিমানবন্দরে যাত্রী হয়রানি ও কর্তৃপক্ষের উদাসীনতার বিরুদ্ধে প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার ও অপমান করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, দুর্বলতা সংশোধন না করে প্রতিবাদী কণ্ঠকে দমন করা হলেও আখতারুজ্জামান অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বীরত্বের প্রমাণ দিয়েছেন এবং জনগণের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন।

রোববার (৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন, কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। তবে মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরে সাধারণ যাত্রী ও বিদেশফেরত প্রবাসীদের দীর্ঘদিনের দুর্ভোগ, ভোগান্তি ও নানা অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়ে কার্যত ভুক্তভোগী মানুষের প্রতিবাদের কণ্ঠে পরিণত হয়েছিলেন।

আরও পড়ুন: মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলায় বাংলাদেশের নিন্দা

কর্তৃপক্ষের আচরণের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, ‘তার এই প্রতিবাদকে আমলে নিয়ে দুর্বলতাগুলো সংশোধন করার পরিবর্তে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি দুইবারের সাবেক সংসদ সদস্য ও একজন বীর মুক্তিযোদ্ধাকে জনসম্মুখে অপমানিত করার নানা হীন পদক্ষেপ নেওয়া হয়েছে।’

জনগণ সবকিছু পর্যবেক্ষণ করছে উল্লেখ করে জামায়াত আমির আরও বলেন, ‘জনগণ অন্ধ নয়, সবই দেখছে। কার্যত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি বীরত্বের প্রমাণ দিয়েছেন এবং ভুক্তভোগী মানুষের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন। আল্লাহ তায়ালা তার সম্মান বৃদ্ধি করুন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৬ কোটি টাকার সোনাসহ বিমানের ২ কর্মী হেফাজতে

১৬ কোটি টাকার সোনাসহ বিমানের ২ কর্মী হেফাজতে

পাঁচ দিনের বৃষ্টিপাত ও তাপমাত্রা নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

পাঁচ দিনের বৃষ্টিপাত ও তাপমাত্রা নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে বাংলাদেশিদের গড় আয়ু বেশি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে বাংলাদেশিদের গড় আয়ু বেশি

‘অন্যায়ের প্রতিবাদ করে বীরে পরিণত হয়েছেন আখতারুজ্জামান’

জামায়াত আমির ‘অন্যায়ের প্রতিবাদ করে বীরে পরিণত হয়েছেন আখতারুজ্জামান’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App