×

জাতীয়

৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার পূর্ণাঙ্গ আসনবিন্যাস প্রকাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৪, ০৮:১৭ পিএম

৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার পূর্ণাঙ্গ আসনবিন্যাস প্রকাশ

৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি ও আসনবিন্যাস জানানো হয়।

আসনবিন্যাস অনুযায়ী, ঢাকার ৭টি কেন্দ্রে পরীক্ষা হবে। কলেজগুলো হলো: মিরপুর সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজ, মোহাম্মদপুর সরকারি কলেজ, মোহাম্মদপুর কমার্শিয়াল ইনস্টিটিউট, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল।

ঢাকার বাইরে ৭টি কেন্দ্র হলো: রাজশাহী বিভাগে শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রামে ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, খুলনা পাবলিক কলেজ, বরিশাল জিলা স্কুল, সিলেটে মুরারিচাঁদ (এমসি) কলেজ, রংপুর সরকারি কলেজ, ময়মনসিংহ মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ।

 উল্লেখ্য, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে ২৩ জানুয়ারি (বৃস্পতিবার) থেকে। শেষ হবে ৩১ জানুয়ারি। রাজধানী ঢাকাসহ ৮টি বিভাগের ১৪ কেন্দ্রে এ পরীক্ষা হবে। ৪৫তম বিসিএসের মাধ্যমে ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেয়া হবে, আর নন-ক্যাডারে নেয়া হবে ১ হাজার ২২ জন।

গত বছরের ১৯ মে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। ৬ জুন প্রকাশিত ফলাফলে দেখা যায়, পাস করেছেন ১২ হাজার ৭৮৯ জন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App