×

জাতীয়

মনোনয়ন ফরম কিনলেন অভিনেত্রী সোহানা সাবা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৩ পিএম

মনোনয়ন ফরম কিনলেন অভিনেত্রী সোহানা সাবা

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ঢাকা বিভাগ থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন অভিনেত্রী সোহানা সাবা। 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া দশটার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেন তিনি।

তিনি বলেন, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি শুধু আওয়ামী লীগপন্থিই ছিলেন না, বরং অনেক বড় দেশপ্রেমিকও ছিলেন। আমরা খুবই ভাগ্যবান যে টানা ১৫ বছর ধরে আওয়ামী লীগ আমাদের সঙ্গে আছে। সেজন্য আমি অবশ্যই চাই আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে।

আরো পড়ুন: সংরক্ষিত নারী আসনের তফসিল মঙ্গলবার

রাজনৈতিক কোনো কার্যক্রমে এর আগে সরাসরি যুক্ত ছিলেন কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কার্যত আমি সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। তবে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছি। কিন্তু কখনও আমি এভাবে ভাবিনি যে, সরাসরি রাজনীতিতে অংশ নেব। আমার বাবা রাজনীতি করতেন, কিন্তু আমি কখনো ভাবিনি যে আমিও রাজনীতি করব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App