×

জাতীয়

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এর মৃত্যুতে স্পিকারের শোক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ০১:২৩ পিএম

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এর মৃত্যুতে স্পিকারের শোক

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী ও  বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।

স্পিকার সংসদ সদস্য আব্দুল হাই এর রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। 

উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আজ শনিবার (১৬ মার্চ) ভোরে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

উল্লেখ্য আব্দুল হাই ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ঝিনাইদহে স্বাধীন বাংলার পতাকা প্রথম উত্তোলন করেন। তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। নবম জাতীয় সংসদে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বরেণ্য এই রাজনীতিবীদ।

সংসদ সদস্য আব্দুল হাই এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এমপি, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি ও হুইপরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার সৌদির তেল স্থাপনায় হুথির সরাসরি হামলা

এবার সৌদির তেল স্থাপনায় হুথির সরাসরি হামলা

ভারতে এবার সড়কমন্ত্রীর পদত্যাগের দাবিতে নতুন পার্টির আত্মপ্রকাশ

ভারতে এবার সড়কমন্ত্রীর পদত্যাগের দাবিতে নতুন পার্টির আত্মপ্রকাশ

ডেঙ্গু-চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে ছাড়া হচ্ছে ৬ লাখ পুরুষ মশা

ডেঙ্গু-চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে ছাড়া হচ্ছে ৬ লাখ পুরুষ মশা

খুলনায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

খুলনায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App