×

জাতীয়

নাশকতার মামলায় মামুনুল হকের জামিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ০৪:১৩ পিএম

নাশকতার মামলায় মামুনুল হকের জামিন

ছবি: সংগৃহীত

নাশকতার অভিযোগে দায়ের হওয়া রাজধানীর পল্টন ও মতিঝিল থানার পৃথক তিন মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক জামিন পেয়েছেন।

বুধবার (২৪ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত তার জামিন মঞ্জুর করেন।

আরো পড়ুন: এসকে সিনহার মামলার প্রতিবেদন ২৬ জুন

আসামিপক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০১৩ সালের মতিঝিল থানার এক মামলায় ও ২০২১ সালের পল্টন থানার দুই মামলায় জামিন পেয়েছেন মামুনুল হক। তার বিরুদ্ধে ঢাকায় ও ঢাকার বাইরে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় জামিন না পাওয়ায় এখনই তার কারামুক্তি হচ্ছে না। আশা করছি ওইসব মামলায় শীঘ্রই তিনি জামিন পেয়ে কারামুক্ত হবেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৮ এপ্রিল মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মামুনুল হককে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App