×

জাতীয়

তাপ কমাতে সড়কে পানি ছিটাচ্ছে ডিএনসিসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ০৬:০১ পিএম

তাপ কমাতে সড়কে পানি ছিটাচ্ছে ডিএনসিসি

ছবি: সংগৃহীত

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহে পুড়ছে মানুষ। রাজধানীর প্রতিটি সড়ক যেন অগ্নিকুণ্ড। কেউ কেউ এমন উত্তপ্ত সড়কে ডিম ভেজেও দেখাচ্ছেন। এমন অবস্থায় তাপ কমাতে প্রতিদিন সড়কে পানি ছিটাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

ডিএনসিসির ১০টি অঞ্চলে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ৫ ঘণ্টা এই পানি ছিটানোর হচ্ছে। পানি ছিটানোর কাজে ব্যবহার হচ্ছে দুটি স্প্রে ক্যানন এবং ১০টি ব্রাউজার। এতে করে দৈনিক প্রায় ৪ লাখ লিটার পানি ছিটানো সম্ভব হয়।

ডিএনসিসির সূত্র জানায়, ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলামের নির্দেশে ছুটির দিনগুলোতেও পানি ছিটানো অব্যাহত থাকবে। গরমের দিন ছাড়াও শীতের দিনেও সড়কের ধুলাবালি ও বায়ুদূষণ রোধে এসব মেশিন দিয়ে পানি ছিটানো হয়ে থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App