×

জাতীয়

বাজেট

অধিবেশন ২ জুন, পেশ ৬ জুন

Icon

এন রায় রাজা

প্রকাশ: ০৯ মে ২০২৪, ০৮:৪১ পিএম

অধিবেশন ২ জুন, পেশ ৬ জুন

ছবি: সংগৃহীত

আগামী ২ জুন ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট অধিবেশন বসবে এবং ৬ জুন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব সংসদে পেশ করা হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। এদিন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় বাজেট উত্থাপন করবেন। এ নিয়ে সংসদ সচিবালয়ের বাজেট শাখা ও কর্মকর্তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে চলেছেন।

বৃহস্পতিবার (৯ মে) সংসদ সচিবালয়ের একাধিক কর্মকর্তা ভোরের কাগজকে জানান, আগামী ২ জুন ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট অধিবেশন বসবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে। আর ৬ জুন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উত্থাপনের দিন নির্ধারণ করা হয়েছে। এর আগে সংবিধানের ৭১ (১) এর এ ধারা মতে রাষ্ট্রপতি বাজেট অধিবেশন আহ্বান করবেন।

আরো পড়ুন: রপ্তানি বাণিজ্যকে এগিয়ে নিতে উদ্যোগী মন্ত্রণালয়

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, বাজেট পেশের দিনক্ষণ ঠিক করে ইতোমধ্যে কর্মকর্তাদের দায়িত্ব বন্টন করে দেয়া হয়েছে। এদিকে অর্থ বিভাগ সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থবছরের বাজেট হবে প্রায় ৮ লাখ কোটি টাকার, যা হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আকারের বাজেট। এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

এসএমই ঋণ কী?

এসএমই ঋণ কী?

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App