×

জাতীয়

এবার ঈদুল আজহায় সরকারি ছুটি কয়দিন?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৪, ০৭:৪০ পিএম

এবার ঈদুল আজহায় সরকারি ছুটি কয়দিন?

ছবি: সংগৃহীত

চলতি বছরের ঈদুল আজহায় (কোরবানির ঈদ) টানা পাঁচ দিনের ছুটি মিলবে সরকারি চাকরিজীবীদের। এর মধ্যে ২ দিন সাপ্তাহিক ছুটি আর ৩ দিন ঈদের ছুটি।

জানা গেছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ১৭ জুন (সোমবার) দেশে কুরবানির ঈদ উদযাপিত হতে পারে। এ হিসাব করে সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, কুরবানির ঈদের ছুটি শুরু হবে ঈদের আগের দিন অর্থাৎ ১৬ জুন (রোববার) থেকে। যা চলবে ১৮ জুন (মঙ্গলবার) পর্যন্ত। এর আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সে হিসাবে মোট পাঁচ দিনের ছুটি মিলছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।

মুসলমানদের জীবনে আল্লাহ প্রদত্ত দুটি আনন্দের দিনের অন্যতম একটি ঈদুল আজহা। ঈদুল ফিতরের দুই মাস ১০ দিন পর মুসলমানরা ঈদুল আজহা পালন করে থাকেন। দিনের হিসাবে যা সর্বোচ্চ ৭০ দিন হতে পারে। তবে এর মধ্যে আরবি মাস জিলকদ বা জিলহজের কোনো একটি বা দুটিই যদি ২৯ দিনের হয় তাহলে ৭০ দিনের কম সময়ের মধ্যেও (৬৯/৬৮ দিন) কোরবানির ঈদ হতে পারে।

হিজরি ক্যালেন্ডারের জিলহজ্জ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালন করা হয়। তবে পশু কোরবানি করা যায় ৩ দিন- ১০, ১১ ও ১২ জিলহজ্জ।

এবার ১০ জিলহজ বা কুরবানির ঈদ হতে পারে জুন মাসের ১৬ বা ১৭ তারিখে। সৌদি আরবের চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী জুন মাসের ১৬ তারিখে দেশটিতে কোরবানির ঈদ উদযাপিত হবে। 

বাংলাদেশে সাধারণত সৌদি আরব, কাতার, ওমান, আরব আমিরাত এসব দেশের পরের দিন কোরবানির ঈদ পালন করা হয়। সেই হিসাবে বাংলাদেশে কোরবানির ঈদ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে জুন মাসের ১৭ তারিখে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে তারিখ পরিবর্তন হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতে লাখের নিচে নামবে সোনার দাম, যা জানা গেল

ভারতে লাখের নিচে নামবে সোনার দাম, যা জানা গেল

ফটিকছড়িতে বিএনপির মিছিলে হামলা, মোটরসাইকেলে আগুন

ফটিকছড়িতে বিএনপির মিছিলে হামলা, মোটরসাইকেলে আগুন

কনের সরকারি চাকরি অস্থায়ী জানার পর বিয়ে ভাঙলেন হবু বর

কনের সরকারি চাকরি অস্থায়ী জানার পর বিয়ে ভাঙলেন হবু বর

সুইমিং পুলে লাস্যময়ী অপু বিশ্বাস

সুইমিং পুলে লাস্যময়ী অপু বিশ্বাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App