×

জাতীয়

ঘরে বসেই হজ যাত্রীরা পাবেন প্রাক-নিবন্ধন রিফান্ডের টাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২৪, ০৬:৩৮ পিএম

ঘরে বসেই হজ যাত্রীরা পাবেন প্রাক-নিবন্ধন রিফান্ডের টাকা

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ই-হজ বিডি মোবাইল অ্যাপে সরকারি মাধ্যমের হজ যাত্রীদের প্রাক-নিবন্ধন রিফান্ড সেবার উদ্বোধন করেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। ,ছবি: ভোরের কাগজ

এখন থেকে ঘরে বসেই হজ যাত্রীরা পাবে প্রাক-নিবন্ধন রিফান্ডের টাকা। ২০২৩- ২৪ অর্থবছরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্ভাবন ও সেবা সহজিকরণ কার্যক্রমের আওতায় স্মার্ট করা হয়েছে হজ যাত্রীদের প্রাক-নিবন্ধন রিফান্ড প্রক্রিয়া।

প্রাক-নিবন্ধন বাতিলের জন্য আর যেতে হবে না হজ নিবন্ধন কেন্দ্রে। এখন ঘরে বসেই ই-হজ বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে বাতিল করা যাবে প্রাক-নিবন্ধন। নতুন এই প্রক্রিয়ায় নির্দিষ্ট অ্যাপ ব্যবহার করে সরকারি মাধ্যমে প্রাক-নিবন্ধিত হজ যাত্রী তার নিবন্ধন বাতিলের আবেদন করতে পারবে।  রিফান্ড আবেদন দাখিল করলে সেটা স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে ঢাকা হজ অফিসের পরিচালকের দপ্তরে। এই অফিসের পরিচালক ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদনের পর আবেদনকারীর ব্যাংক হিসাবে জমা হবে রিফান্ডের টাকা। আগে রিফান্ডের টাকা পেতে যেখানে ৪ কর্মদিবস সময় লাগতো এখন সেটা ১-২ কর্মদিবসে সম্ভব হবে।

উল্লেখ্য, এরপূর্বে হজে যাওয়ার জন্য প্রাক-নিবন্ধন সম্পন্নকারী হজ যাত্রী কোন কারণে তার নিবন্ধন বাতিল করতে চাইলে তাকে যেতে হতো হজ নিবন্ধন কেন্দ্রে। 

রবিবার ( ১১ মে) দুপুরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ই-হজ বিডি মোবাইল অ্যাপে সরকারি মাধ্যমের হজ যাত্রীদের প্রাক-নিবন্ধন রিফান্ড সেবার উদ্বোধন করেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। 

ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গঠনের উদ্দেশ্য ছিল জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়া। সে লক্ষ্যে হজ ব্যবস্থাপনা কার্যক্রমকে আমরা ইতোমধ্যেই ডিজিটালাইজড করেছি। এই প্রক্রিয়ার সাথে এবার যুক্ত হলো সরকারি মাধ্যমের হজ যাত্রীদের স্মার্ট প্রাক-নিবন্ধন রিফান্ড। এই সেবা হজ যাত্রীদের সময়, অর্থ ও ভ্রমণ সাশ্রয় করবে। 

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু আ. হামিদ জমাদ্দারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম, বাজেট ও অনুদান অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান, ওয়াকফ প্রশাসক আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ, হজ অনুবিভাগের যুগ্ম-সচিব ড. মো. মঞ্জরুল হক, হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম ও অন্যান্য কর্মকর্তাগণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App