×

জাতীয়

ভারতে চিকিৎসাধীন নেত্রকোনার সাবেক এমপির মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৪, ১২:৫৭ পিএম

ভারতে চিকিৎসাধীন নেত্রকোনার সাবেক এমপির মৃত্যু

সাবেক সংসদ সদস্য মানু মজুমদার

নেত্রকোণা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মানু মজুমদার মৃত্যু বরণ করেছেন।

মঙ্গলবার (২১ মে) দিবাগত রাত ২টার দিকে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যু কালে তার বয়স হয়ে ছিলো ৭২ বছর। বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও নেত্রকোণা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল।

তিনি জানান, মঙ্গলবার ঢাকার বাসায় হৃদরোগে আক্রান্ত হলে বিকেল সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রীর উদ্যোগে এয়ার অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য ভারতে পাঠানো হয়। পরে ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করে গ্রেপ্তার হওয়ার পর তৎকালীন সময়ে সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন কারাদণ্ড হয় মানু মজুমদারের। পরে ১০ বছর জেল খেটে ১৯৮৫ সালে কারামুক্ত হন এই প্রতিরোধযোদ্ধা। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নেত্রকোণার দুর্গাপুর-কলমাকান্দা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

মানু মজুমদারের সঙ্গে একসঙ্গে ১০ বছর জেল খাটা বঙ্গবন্ধু হত্যার প্রতিরোধযোদ্ধা অসিত সরকার সজল জানান, বুধবার (২২ মে) ভারত থেকে মরদেহ আনা ও পরবর্তী অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্নের বিষয়টি প্রধানমন্ত্রী ও মানু মজুমদারের পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেবেন ও এই লক্ষ্যে কাজ চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App