×

জাতীয়

ঘূর্ণিঝড় রিমাল

ঢামেকে আহতদের চিকিৎসা দিতে বাড়তি প্রস্তুতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৪, ১২:২৪ এএম

ঢামেকে আহতদের চিকিৎসা দিতে বাড়তি প্রস্তুতি

ছবি: সংগৃহীত

প্রবল ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় সরকারের তরফ থেকে সব প্রস্তুতি নেয়া হয়েছে। পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দ্রুত চিকিৎসার জন্য বাড়তি প্রস্তুতি নেয়া হয়েছে।

রবিবার (২৬ মে) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঘূর্ণিঝড় রিমালের কারণে হাসপাতালে আহতদের চিকিৎসার জন্য বাড়তি প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে হাসপাতালের রেসপন্স টিমকে প্রস্তুত থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, ঢাকা মেডিকেল হাসপাতাল হচ্ছে জাতীয় হাসপাতাল। চিকিৎসা ক্ষেত্রে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জন্য আস্থার প্রতীক। এখানে কোনো রোগীকে চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দেয়ার কোনো ইতিহাস নেই। ঘূর্ণিঝড়ের কারণে দেশের যেকোনো স্থান থেকে আহত অবস্থায় যেকোনো রোগী হাসপাতালে এলেই তাৎক্ষণিকভাবে তাদের চিকিৎসার জন্য আগাম বাড়তি প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।

টাইমলাইন: ঘূর্ণিঝড় রেমাল

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App