×

জাতীয়

আরও ১০ শতাংশ বাড়ছে ঢাকা ওয়াসার পানির দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৪, ১২:০৩ পিএম

আরও ১০ শতাংশ বাড়ছে ঢাকা ওয়াসার পানির দাম

ফাইল ছবি

গত ১৪ বছরে ১৪ বার পানির দাম বাড়িয়েছে ঢাকা ওয়াসা। আগামী ১ জুলাই থেকে ফের পানির দাম বাড়াতে যাচ্ছে সংস্থাটি।

গ্রাহকদের বিষয়টি জানানোর লক্ষ্যে বুধবার (২৯ মে) গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ওয়াসা। সেখানে বলা হয়েছে, ওয়াসা আইন ১৯৯৬ এর ২২ ধারা অনুযায়ী মুদ্রাস্ফীতি সমন্বয় করার লক্ষ্যে আগামী ১ জুলাই থেকে আবাসিক ও বাণিজ্যিক সংযোগের প্রতি ১ হাজার লিটার পানির মূল্য ১০ শতাংশ হারে সমন্বয় করে ১৫.১৮ টাকার স্থলে ১৬.৭০ টাকা নির্ধারণ করা হচ্ছে।

আরো পড়ুন: রাজধানীর জনবহুল পয়েন্টে খাবার পানি দিচ্ছে ওয়াসা

অন্যদিকে বাণিজ্যিক ক্ষেত্রে ৪২.০০ টাকার স্থলে ৪৬.২০ টাকায় নির্ধারণ করা হলো। এ সিদ্ধান্ত মিটারবিহীন হোল্ডিং, গভীর নলকূপ, নির্মাণাধীন ভবন ও ন্যূনতম বিলসহ সকল প্রকার (পানি ও পয়ঃ) অভিকরের ক্ষেত্রেও কার্যকর হবে। ওয়াসা আইন ১৯৯৬ এর ২৩ ধারা অনুযায়ী এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।

সংস্থাটি বলছে, ঢাকা ওয়াসা সর্বশেষ বিগত ২০২১ সালের ১ জুলাই পানি ও পয়ঃ সেবা মূল্য ৫ শতাংশ সমন্বয় করেছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়

স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়

টানা ৪ দিনের ছুটির অভিনব সুযোগ, যেভাবে পাবেন লম্বা ছুটি

টানা ৪ দিনের ছুটির অভিনব সুযোগ, যেভাবে পাবেন লম্বা ছুটি

বন্ধু- হারিয়ে না যাওয়া এক ঠিকানা

বন্ধু- হারিয়ে না যাওয়া এক ঠিকানা

মোদির বাসভবন অভিমুখে পদযাত্রার ডাক

মোদির বাসভবন অভিমুখে পদযাত্রার ডাক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App