×

জাতীয়

ডলারে টিউশন ফি পরিশোধে বিদেশগামী শিক্ষার্থীদের জন্য সুখবর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৪, ০৪:৪৮ পিএম

ডলারে টিউশন ফি পরিশোধে বিদেশগামী শিক্ষার্থীদের জন্য সুখবর

ছবি: সংগৃহীত

বিদেশে উচ্চশিক্ষারত বাংলাদেশি শিক্ষার্থীদের টিউশন ফি পাঠানোর ওপর এখন থেকে কর নেবে না বাংলাদেশ সরকার। বছরে অন্তত দুইবার দেশ থেকে হাজার থেকে লাখ ডলার টিউশন ফি পাঠিয়ে থাকেন বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিবাবকরা। এবার সেই ডলারে টিউশন ফি পরিশোধে উৎসে কর নেবে না বাংলাদেশ সরকার। 

বাংলাদেশের বিপুলসংখ্যক শিক্ষার্থী ভারত, মালয়েশিয়া ও চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজে পড়াশোনা করছে। এ ছাড়া প্রতিবছরই জাপানসহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে বাংলাদেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণে যাচ্ছেন ও বর্তমানে সেখানে অবস্থান করছেন।

এদিকে টিউশন ফিসহ ছয় ধরনের কাজে বিদেশে অর্থ পাঠাতে উৎসে কর কেটে রাখার বিষয়টি পরিষ্কার করা হয়েছে চলতি প্রস্তাবিত বাজেটে।

অন্য পাঁচটি খাত হলো- বিদেশের কোনো কর্তৃপক্ষকে অর্থ পরিশোধ, পেশাজীবী সংগঠনের চাঁদা পরিশোধ, বিদেশে অবস্থিত কোনো প্রতিষ্ঠানের লিয়াজোঁ অফিস, বিদেশে পণ্য উন্নয়ন ও বাজারজাতকরণ ও নিরাপত্তা জামানত।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর কর্মকর্তারা জানান, ডলার-সংকটের কারণে অনেক ব্যাংক বিদেশে টিউশন ফি বাবদ ডলার পরিশোধে অনীহা দেখায়। এখন এই ডলারে টিউশন ফি পরিশোধে উৎসে কর কাটা হবে না। ফলে টিউশন ফির অর্থ পাঠাতে ভোগান্তি কিছুটা কমবে।

সাধারণত বিদেশে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থ পরিশোধের সময় ৩০ শতাংশ উৎসে কর কেটে রাখা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ

নাহিদ ইসলাম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হবে: ভারত

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হবে: ভারত

দেশে ফিরতে অনড় শেখ হাসিনা, রাজনৈতিক উত্তেজনার শঙ্কা

রয়টার্সের প্রতিবেদন দেশে ফিরতে অনড় শেখ হাসিনা, রাজনৈতিক উত্তেজনার শঙ্কা

আ.লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ায় বিএনপি নেতাকে শোকজ

আ.লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ায় বিএনপি নেতাকে শোকজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App