×

জাতীয়

বিদায় নিলেন সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২৪, ০৫:৫২ পিএম

বিদায় নিলেন সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ

আজ ২২ জুন বিদায়ী দরবার গ্রহণ করেন সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি আজ শনিবার (২২ জুন) সামরিক কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবীর সেনাসদস্যদের উদ্দেশ্যে বিদায়ী দরবার গ্রহণ করেন এবং মতবিনিময় করেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।

এ সময় সকল সেনানিবাস হতে সেনাসদস্যগণ ভিডিও টেলি কনফারেন্স (ভিটিসি)-এর মাধ্যমে সংযুক্ত থেকে দরবারে অংশগ্রহণ করেন।

সেনাবাহিনী প্রধান তার বিদায়ী দরবারে প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি আধুনিক এবং চৌকস বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। 

এছাড়াও তিনি দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যক্ত করেন।

দরবারে ঢাকা সেনানিবাসে কর্মরত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবীর সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাংবাদিকদের অনুষ্ঠানে স্লোগান বন্ধে প্রতিমন্ত্রীর ধমক, ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ

সাংবাদিকদের অনুষ্ঠানে স্লোগান বন্ধে প্রতিমন্ত্রীর ধমক, ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ

পে-স্কেলের খসড়া পায়নি আইন মন্ত্রণালয়

পে-স্কেলের খসড়া পায়নি আইন মন্ত্রণালয়

সন্ত্রাস দমনের জন্য ক্রস ফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট

আইনমন্ত্রী সন্ত্রাস দমনের জন্য ক্রস ফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট

ভ্রমণপিপাসুদের জন্য সুখবর, ঢাকায় বসছে ১০ দেশের পর্যটন মেলা

ভ্রমণপিপাসুদের জন্য সুখবর, ঢাকায় বসছে ১০ দেশের পর্যটন মেলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App