×

জাতীয়

গৃহবধূর নির্যাতনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২০, ০৫:২৭ পিএম

গৃহবধূর নির্যাতনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি

শাহবাগ অবরোধ

নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় প্রতিবাদ জানিয়ে সোমবার (৪ অক্টোবর) রাজধানীর ব্যস্ততম সড়ক শাহবাগ মোড় অবরোধ করেছেন শতাধিক মানুষ। এসময় দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পদত্যাগ দাবি করেন তারা। সকালে শতাধিক মানুষ পোস্টার নিয়ে শাহবাগে অবস্থান নেন। পরে বেলা ১১টার দিকে বিভিন্ন স্লোগান দিতে দিতে তারা রাস্তা অবরোধ করেন ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা।

এ সময় তারা সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং জড়িতদের বিচার দাবি করে স্লোগান দিতে থাকেন। বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠনের নেতারা সংহতি জানিয়ে বিক্ষাভে দেন। বিক্ষোভের কারণে শাহবাগ মোড়ে গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা 'ধর্ষকদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও', 'মানুষ তুমি চুপ কেন?', ''আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই' বলে স্লোগান দিতে থাকেন। পাশাপাশি চলতে থাকে ধর্ষণবিরোধী পারফরমেন্স আর্ট, কবিতা আবৃত্তি ও মূকাভিনয়।

ছাত্র ইউনিয়নের কর্মীদের আহ্বানে সংঘটিত সড়ক অবরোধ কর্মসূচিতে যোগ দিয়ে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেন, বর্তমানে দেশে ধর্ষণ জৈবিক বিকারের চেয়ে ক্ষমতার বিকারে পরিণত হয়েছে। আপনারা লক্ষ্য করবেন, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া প্রায় প্রতিটি ধর্ষণের ঘটনার সঙ্গে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন, যুব সংগঠনের নেতাকর্মীরা জড়িত। সে সময় ‘ধর্ষণ সব জায়গায় হয়’ স্বরাষ্ট্রমন্ত্রীর এহেন মন্তব্য প্রমাণ করে তিনি পুরোপুরি ব্যর্থ। আমরা এই ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে আর দেখতে চাই না।

ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর শাখার সভাপতি জহর লাল রায় বলেন, কোনো ধর্ষণের ঘটনা ভাইরাল হলেই সেটি নিয়ে আলোচনা হয়, লোক দেখানো গ্রেফতার হয়। কিন্তু বিচার চলে বছরের পর বছর। এর ফাঁকে ক্ষমতার দাপট দেখিয়ে ধর্ষকরা জেল থেকে বেরিয়ে যায়। আমরা এ দৃশ্য আর দেখতে চাই না। অবরোধ কর্মসূচিতে যোগ দিয়ে কবি-গায়ক শতাব্দী ভব বলেন, আমরা প্রতিটি ধর্ষণের ঘটনার বিচার চাই। সেইসঙ্গে এ দেশে মানুষের নিরাপত্তা চাই। তিনি বলেন, যেসব বিষয়ে মানুষ উত্তেজিত হয়ে যায়, সেসব বিষয়ে গ্রেপ্তার করা হয়। বেগমগঞ্জের এ ঘটনা ৩২ দিন আগের। এ বিষয়ে প্রশাসন কী করেছে?

এদিকে, ধর্ষণবিরোধী গণজমায়েতের কারণে গণপরিবহন চলাচলে বিঘ্ন হচ্ছে। দেখা দিয়েছে তীব্র যানজট। এর আগে সকালে নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ ব্যানারে শাহবাগ মোড় অবরোধ করা হয়। সড়কে যান চলাচল বন্ধ করে তারা ধর্ষণবিরোধী স্লোগান দেন। এছাড়াও ধর্ষণের বিরুদ্ধে শাহবাগে ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নোয়াখালীর সুবর্ণচরের শিক্ষার্থীরা মানববন্ধ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলনের নেতা, সমাধান বিয়েতে

তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলনের নেতা, সমাধান বিয়েতে

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

মানবতাবিরোধী অপরাধ ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

বন্ধুত্বের ছোট ছোট স্মৃতি কেন আজীবন মনে থাকে?

বন্ধুত্বের ছোট ছোট স্মৃতি কেন আজীবন মনে থাকে?

দুবাইয়ে জামিন, ইউরোপমুখী বেনজীর আহমেদ

দুবাইয়ে জামিন, ইউরোপমুখী বেনজীর আহমেদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App