×

জাতীয়

সাদিক অ্যাগ্রোর উদ্ধার করা অংশে চলছে খাল খনন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২৪, ১১:০২ পিএম

সাদিক অ্যাগ্রোর উদ্ধার করা অংশে চলছে খাল খনন

সাদিক অ্যাগ্রোর উদ্ধারকৃত জমি দখলমুক্ত রাখতে ছুটির দিনেও অভিযান পরিচালনা করে খাল খননের কাজ করছে ডিএনসিসি। ছবি: ভোরের কাগজ

সাদিক অ্যাগ্রোর উদ্ধারকৃত জমি দখলমুক্ত রাখতে ছুটির দিনেও অভিযান পরিচালনা করে খাল খননের কাজ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)

শুক্রবার ( ২৮ জুন) রাজধানীর মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিং এলাকায়  সকাল থেকে এই অভিযান পরিচালনা করা হয়। মাঝে জুমার নামাজের বিরতির পর আবারও খনন কাজ চলে।

ডিএনসিসির খাল উদ্ধারে টানা তিন দিন ওই এলাকায় অভিযান চলছে। বৃহস্পতিবার (২৭ জুন) অভিযান পরিচালনা করে ৬০টি অবৈধ স্থাপনা ভেঙে দিয়ে ১০ বিঘা জমি উদ্ধার করে ডিএনসিসি।

অভিযানের সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান এবং স্থানীয় কাউন্সিলর আসিফ আহমেদ।

উল্লেখ, শনিবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টা থেকে উচ্ছেদ অভিযান খাল খনন কাজ চলবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App