×

জাতীয়

গুঁড়িয়ে দেয়া হলো সাদিক অ্যাগ্রো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৪, ০৬:০৩ পিএম

গুঁড়িয়ে দেয়া হলো সাদিক অ্যাগ্রো

রাজধানীর মোহাম্মদপুরে খালের জায়গা দখল করে গড়ে ওঠা সাদিক অ্যাগ্রো পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে ডিএনসিসি

রাজধানীর মোহাম্মদপুরে অবৈধভাবে খালের জায়গা দখল করে গড়ে ওঠা সাদিক অ্যাগ্রো পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ সময় সাদিক অ্যাগ্রোর পাশাপাশি ওই এলাকার আরো কিছু অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।

ঈদুল আজহায় ১৫ লাখ টাকা দামের ‘উচ্চবংশীয়’ ছাগল কিনতে গিয়ে আলোচনায় আসেন এনবিআরের সদ্য সাবেক কর্মকর্তা মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত। এরপর সাদিক অ্যাগ্রোর বিভিন্ন পশুর দাম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হয়। তবে সাদিক অ্যাগ্রোর এ উচ্ছেদ অভিযানকে নিয়মিত কাজের অংশ বলেছেন ডিএনসিসি।

শনিবার (২৯ জুন) দুপুরে তৃতীয় দিনের মতো সাদিক অ্যাগ্রোতে অভিযান পরিচালনা করে ডিএনসিসি। অভিযানের নেতৃত্ব দেন ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ এবং ডিএনসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান। এ সময় ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম ও স্থানীয় কাউন্সিলর আসিফ আহমেদ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: যেসব উপায়ে বড় বড় দুর্নীতি করছে পুলিশ

একই অভিযানে ৯টি পাকা স্থাপনা, একটি হাউজিং এলাকার গেট এবং আশপাশের বেশকিছু ছোট স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।

মেয়র মো. আতিকুল ইসলামের নির্দেশনায় বিভিন্ন খালের জায়গা উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করছে ডিএনসিসি। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

তিনদিনের অভিযানে ৭০টি স্থাপনা গুঁড়িয়ে দিয়ে এখন পর্যন্ত ২০ বিঘা জমি উদ্ধার করার পাশাপাশি রামচন্দ্রপুর খালের ১০ টন বর্জ্য পরিষ্কার করে খনন কাজ চালানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশে বিনিয়োগ-শিল্প সহযোগিতা নিয়ে ব্রামা নেতাদের সঙ্গে চীনা বিনিয়োগ প্রতিনিধির মতবিনিময়

বাংলাদেশে বিনিয়োগ-শিল্প সহযোগিতা নিয়ে ব্রামা নেতাদের সঙ্গে চীনা বিনিয়োগ প্রতিনিধির মতবিনিময়

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App