×

জাতীয়

ডিবি কার্যালয়ে সমন্বয়কদের স্ক্রিপ্টেড বিবৃতি আদায়ের প্রতিবাদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ০২:৫৩ পিএম

ডিবি কার্যালয়ে সমন্বয়কদের স্ক্রিপ্টেড বিবৃতি আদায়ের প্রতিবাদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

ছবি: সংগৃহীত

সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে এবং ছাত্রলীগের আক্রমণে নিহত শত শত শহীদের আত্মত্যাগ তিরস্কার করে ডিবি কার্যালয়ে বন্দুকের নলের মুখে জিম্মি করে সমন্বয়কদের মাধ্যমে জোরপূর্বক স্ক্রিপ্টেড বিবৃতি আদায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রবিবার (২৮ জুলাই) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদেরের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 

এতে বলা হয়, বিগত কয়েকদিন যাবত গণহত্যা, গণগ্রেপ্তারের পর সরকার এখন নতুন নাটকের সৃষ্টি করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি কার্যালয়ে জিম্মি করে অস্ত্রের মুখে স্ক্রিপ্টেড বিবৃতি দিয়ে ছাত্রসমাজের দাবির প্রতি চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে। শুধু তাই নয়, সারাদেশে রাষ্ট্রীয় বাহিনী ও ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে নিহত শহীদদের পরিবারকে হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখিয়ে আর্মড ফোর্সকে ব্যবহার করে ঢাকায় এনে তাদের থেকে মিথ্যা জবানবন্দি নিচ্ছে। সব দায় আন্দোলনকারীদের ওপর চাপিয়ে শহীদের রক্তের সঙ্গে তামাশা করেছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে ভাই, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাত্রসমাজ শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করতে পারে না।

আরো পড়ুন: আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

আরো পড়ুন: প্রধানমন্ত্রীকে যা বলল আবু সাঈদের পরিবার

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আপনারা জানেন, দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়ে যাচ্ছে। ব্যাপক হত্যাযজ্ঞের পর সারাদেশে রেইড করে গণগ্রেপ্তার করেছে। হাজার হাজার মামলা ও গ্রেপ্তার করা হচ্ছে। জানালার পাশে পড়ার সময় কোমলমতি শিশু সামিরকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্মরণকালের সবচেয়ে বড় বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এমনকি স্কুল ও কলেজের কোমলমতি শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়ে অসংখ্য শিক্ষার্থীকে আহত ও শহীদ করা হয়েছে। এই অবস্থায় আমরা কঠোর ভাষায় বলতে চাই, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্রসমাজের আন্দোলন চলবে। আমাদের দাবি আদায়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে দেশের সব নাগরিককে অনুরোধ করা হচ্ছে। 

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে আরো ২ মেট্রোরেল, যুক্ত হচ্ছে যেসব এলাকা

রাজধানীতে আরো ২ মেট্রোরেল, যুক্ত হচ্ছে যেসব এলাকা

রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

পেট্রোল ঢেলে সাবেক স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী আটক

পেট্রোল ঢেলে সাবেক স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী আটক

ম্যাচ চলাকালীন ব্রাজিলিয়ান ফুটবলারকে গুলি করে হত্যা

ম্যাচ চলাকালীন ব্রাজিলিয়ান ফুটবলারকে গুলি করে হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App