×

জাতীয়

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৬:১৯ পিএম

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক অভিযোগ ও মামলা আসতে শুরু করেছে। এসব অভিযোগ ও মামলার প্রেক্ষিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন । 

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানান তিনি।

সাক্ষাৎকারে তিনি বলেন, আমি এই প্রশ্নের উত্তর দেয়ার জন্য সঠিক ব্যক্তি নই, যদি সেখান থেকে (স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়) কোনো অনুরোধ আসে, তবে আমাদের তার (বাংলাদেশে) প্রত্যাবর্তনের জন্য চাইতে হবে। যদি এমন কোনো দাবি ওঠে, তাহলে তা ভারত সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করবে। তাই আমি মনে করি ভারত সরকার এটি জানে এবং আমি নিশ্চিত তারা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে।

আরো পড়ুন: অন্তর্বর্তী সরকারের পরিধি বাড়ছে, যুক্ত হচ্ছেন আরো ৫ উপদেষ্টা

এছাড়াও ভারত থেকে যে ধরনের বিবৃতি আসছে তা নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুবই অসন্তুষ্ট বলে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা । বিষয়টি ভারতীয় হাই কমিশনারকে জানান হয়েছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

এসএমই ঋণ কী?

এসএমই ঋণ কী?

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App