×

জাতীয়

হু হু করে বাড়ছে কাঁচা মরিচের দাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ০৫:৩৩ পিএম

হু হু করে বাড়ছে কাঁচা মরিচের দাম

ছবি: সংগৃহীত

হু হু করে বাড়ছে কাঁচা মরিচের দাম। সপ্তাহ ব্যবধানে পণ্যটির দাম কেজিতে ১৫০-১৮০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। শুক্রবার (১৬ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও হাতিরপুল বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছিল ২০০-২৫০ টাকায়। তবে সেই দাম আবার বেড়েছে; বাজারভেদে ৩৫০-৩৮০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে পণ্যটি। 

এর আগে বন্যা ও খরার কারণে উৎপাদন কমায় চলতি বছরের জুনে খুচরা বাজারে কাঁচা মরিচের দাম উঠেছিল ৪০০-৫০০ টাকা কেজি। এরপর জুলাই মাসে আন্দোলন, অবরোধ ও কারফিউ পরিস্থিতিতে মরিচের দাম ৩৫০ টাকা ছাড়ায়; যা চলতি আগস্ট মাসের শুরুতে কমে আসে। গত সপ্তাহে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছিল ২০০-২৫০ টাকায়। সপ্তাহ না ঘুরতেই সেই দাম আবার বেড়েছে; বাজারভেদে ৩৫০-৩৮০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে পণ্যটি।

 ভারত থেকে আমদানি স্বত্ত্বেও স্থানীয়ভাবে সরবরাহে ঘাটতি থাকায় দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। মোহাম্মদপুর টাউন হল মার্কেটের সবজি বিক্রেতা মো: রফিক বলেন, শুক্রবার ও শনিবার আমদানি বন্ধ থাকে। বাজারে মরিচের সরবরাহ কমে যায়। যেকারণে দাম বাড়ে। আগামীকাল দাম আরো বাড়তি থাকবে। 

তবে ব্যবসায়ীদের কথার সঙ্গে দ্বিমত প্রকাশ করে ক্রেতারা বলছেন, বাজারে সুষ্ঠু তদারকির অভাবে দাম বাড়ছে পণ্যের। এই বাজারে ক্রেতা আফতাব উদ্দিন মন্ডল বলেন, গত সপ্তাহে মরিচের দাম কম ছিল। এক সপ্তাহেই দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। এটা কীভাবে হয়! দাম বাড়বে মানে যদি সেটা দ্বিগুণ হয়, তাহলে বুঝতে হবে সিন্ডিকেটের কারণে এটা হয়েছে।

গতকাল বিভিন্ন প্রকার সবজিও আগের সপ্তাহের তুলনায় কিছুটা বেশি দামে বিক্রি হয়েছে। যেমন গতকাল বাজারভেদে প্রতি কেজি পটোল, ঢ্যাঁড়স, ঝিঙে ও চিচিঙ্গা ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হয়েছে; আর বরবটি, বেগুন, করলা ও কাঁকরোল বিক্রি হয়েছে ৭০-৮০ টাকায়। এসব সবজির দাম সাত দিন আগে অন্তত ১০-২০ টাকা কম ছিল।

সবজির আড়তদারেরা জানান, সহিংসতা ও ডাকাতির আশঙ্কায় গত সপ্তাহে সবজি পণ্যের সরবরাহ কম ছিল। এতে বিভিন্ন উৎপাদন স্থল বা পাইকারি মোকামে কম দামে সবজি বিক্রি হয়েছিল। এখন সবজির সরবরাহ ঠিক হয়েছে এবং সড়কে চাঁদাবাজিও নেই। এ কারণে বাজারে বর্তমানে ‘স্বাভাবিক দামে’ সবজি বিক্রি হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App